প্রধানমন্ত্রীর বেতন ও প্রাপ্য সুযোগ-সুবিধা কী কী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:০৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে। দলটি দুই‑তৃতীয়াংশ আসনে বিজয়ী হওয়ায় সরকার গঠনের সুযোগ পেয়েছে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। এরপর বিএনপি সংসদীয় দলের বৈঠকে দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা এবং দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়। বিকেলে রাষ্ট্রপতির উপস্থিতিতে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। অনুষ্ঠানে নতুন সরকারের লক্ষ্য ও দেশ উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়।
নতুন প্রধানমন্ত্রী হিসেবে তার বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা নিয়ে জনমনে কৌতূহল দেখা দিয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীর বেতন মাসে ১,১৫,০০০ টাকা। এছাড়া তিনি মাসে ১,০০,০০০ টাকা বাড়িভাড়া ভাতা পাবেন, যদিও সাধারণত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে থাকার সুযোগ থাকে। প্রধানমন্ত্রীর দৈনিক ভাতা ৩,০০০ টাকা নির্ধারিত আছে। বিমান ভ্রমণের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর জন্য ২৫ লাখ টাকার বিমা কভারেজ এবং ১.৫ কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিল বরাদ্দ রয়েছে। এছাড়া সরকারি বাসভবনের বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন ও অন্যান্য ইউটিলিটি বিল সরকার বহন করবে।
এই নির্বাচন রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। দীর্ঘ সময়ের রাজনৈতিক উত্তেজনার পর বিএনপি পুনরায় ক্ষমতায় এসেছে। দলের বিজয়ের পর শপথ গ্রহণ অনুষ্ঠান দেশের নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করেছে এবং দেশের মানুষ নতুন সরকারের কার্যক্রমের দিকে আগ্রহের সঙ্গে নজর রাখছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।