রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

চীন দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৪৯

সংগৃহীত

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে চীন কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না।

রোববার রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এর সঙ্গে সৌজন্য বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, “চীন প্রতিটি দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ চায় না।”

রাষ্ট্রদূত জানান, নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে এবং চীন এখন বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে যাবেন কিনা জানতে চাইলে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে এবারও চীনে হাই লেভেল ভিজিট অনুষ্ঠিত হবে, যেরকম আগে হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top