বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন ১৪ এপ্রিলের আগেই: নির্বাচন কমিশন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:১৭
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ১৪ এপ্রিলের আগেই আয়োজনের পরিকল্পনা রয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
বগুড়া-৬ আসনের শূন্যতার কারণ হলো, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নির্বাচিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ১৬ ফেব্রুয়ারি তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্বের সিদ্ধান্ত নেন এবং কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। একই দিন থেকে বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করা হয়।
অন্যদিকে, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে কিডনি রোগে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছিল।
এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পায়। জোট শরিকদের আরও তিনটি আসন যোগ করলে বিএনপি জোটের আসনসংখ্যা দাঁড়ায় ২১২। অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসন পেয়ে বিরোধী দলে রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।