সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত সভা অনুষ্ঠিত

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:১৮

ছবি: সংগৃহীত

কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং কৃষিমন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন-সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রকৃত কৃষকদের সঠিকভাবে শনাক্ত করে তাদের কাছে সরাসরি সরকারি সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি কৃষি খাত; তাই কৃষকদের জীবনমান উন্নয়নে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।

মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকদের ন্যায্য পাওনা ও সরকারি ভর্তুকি সহজে পৌঁছে দিতে ‘কৃষক কার্ড’ কার্যক্রম চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। সভায় কার্ডের কারিগরি দিক, বিতরণ পদ্ধতি এবং ডাটাবেজ তৈরির অগ্রগতি তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী দ্রুত সময়ের মধ্যে এ কর্মসূচি মাঠপর্যায়ে বাস্তবায়নের নির্দেশনা দেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top