সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:২৯

সংগৃহীত

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে বেইজিং সফরের জন্য চীনের রাষ্ট্রপতির পক্ষ থেকে আমন্ত্রণ জানান।

সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত সাক্ষাৎকালে রাষ্ট্রদূত চীনের প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তাও পৌঁছে দেন। প্রধানমন্ত্রীকে দেশের সঙ্গে চীনের ঐতিহ্যবাহী এবং শক্তিশালী সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলাপচারিতা হয়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, “বাংলাদেশ ও চীনের সম্পর্কের সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে। আজও দুই দেশের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্ব এবং উন্নয়ন অংশীদারিত্ব বজায় আছে। চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করার জন্য কাজ করা হবে।”

উপদেষ্টা আরও বলেন, “চীন বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র। দুই দেশের মধ্যে সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নে পদক্ষেপ অব্যাহত থাকবে।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top