মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড, শুরু হবে পাইলট প্রকল্প

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০৬

সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ মার্চ দেশের প্রথম ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন। প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলায় পরীক্ষামূলকভাবে কার্ড বিতরণ শুরু হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে ফ্যামিলি কার্ড বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেন অর্থমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিবসহ ১৫ সদস্যের কমিটি।

বৈঠকের পর সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা প্রতি মাসে আড়াই হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন। এটি কোনো রাজনৈতিক বা ধর্মীয় বৈষম্য বিচার করবে না, সবার জন্য প্রযোজ্য হবে।”

তিনি আরও জানান, প্রথমে একটি উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে পাইলটিং করা হবে এবং ধাপে ধাপে পুরো দেশে সম্প্রসারিত করা হবে। “কোনো অবস্থাতেই ঘরে বসে বাছাই হবে না; তথ্য সংগ্রহ হবে মাঠ পর্যায়ে। সরকারি কর্মকর্তারা প্রতিটি ওয়ার্ডে তথ্য সংগ্রহ ও যাচাইয়ে নেতৃত্ব দেবেন,” তিনি বলেন।

সমাজকল্যাণমন্ত্রী জানিয়েছেন, প্রকল্পের অর্থের ব্যবস্থা বর্তমান অর্থ বছরের বাজেট থেকে এবং পরবর্তী বছরে নিয়মিত বাজেট থেকে অর্থায়ন করা হবে। প্রধানমন্ত্রী উদ্বোধনের জন্য নির্বাচিত উপজেলায় সরাসরি উপস্থিত থাকবেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top