মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

৬০ বছরের হাকিমের সঙ্গে তরুণীর বিয়ে ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৩৫

সংগৃহীত

৬০ বছর বয়সী এক হাকিমের সঙ্গে এক তরুণীর বিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে নেটিজেনদের মধ্যে তুমুল আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে।

নবদম্পতি এক গণমাধ্যমকে জানিয়েছেন, বিয়ে তাদের প্রেমের সঙ্গেও সম্পন্ন হয়েছে এবং একই সঙ্গে পারিবারিক অনুমোদন নিয়েও করা হয়েছে। বর বলেন, “মনটা তরুণ থাকলেই হয়, বয়স বড় কোনো বিষয় নয়। এটি শরিয়ত সম্মত বিয়ে। এতে দোষের কী আছে?” স্ত্রীও জানান, আন্তরিক ভালোবাসা থাকলে বয়সের পার্থক্য কোনো বাধা হতে পারে না।

এ বিষয়ে নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বয়সের ফারাক নিয়ে প্রশ্ন তুলছেন, আবার কেউ বৈধ বিয়ের পক্ষে সমর্থন জানিয়েছেন।

 

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top