বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

এ বছর সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ টাকা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৫২

ছবি: সংগৃহীত

২০২৬ সালের সাদাকাতুল ফিতর হার ঘোষণা করেছে ইসলামিক ফাউন্ডেশন। চলতি বছরের ফিতরা প্রতিজন মুসলমানের জন্য সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

সভায় সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয় যে, ইসলামী শরীয়াহ অনুযায়ী আটা, যব, খেজুর, কিসমিস এবং পনির- এই পাঁচটি খাদ্যপণ্যের যেকোনো একটির মাধ্যমে ফিতরা প্রদান করা যাবে। আটা বা গম দিয়ে ফিতরা দিলে এটি অর্ধ সা’ (১ কেজি ৬৫০ গ্রাম) বা তার বাজারমূল্য ১১০ টাকার সমান হবে। যব দিয়ে ফিতরা দিতে হলে এক সা’ (৩ কেজি ৩০০ গ্রাম) বা ৫৯৫ টাকা দেওয়া হবে। খেজুরের ক্ষেত্রে ফিতরা এক সা’ বা ২৪৭৫ টাকা, কিসমিসের জন্য এক সা’ বা ২৬৪০ টাকা এবং পনিরের জন্য এক সা’ বা ২৮০৫ টাকা হিসেবে নির্ধারিত হয়েছে।

এ বছর দেশের বিভিন্ন বিভাগ থেকে সংগৃহীত খুচরা বাজারদরের ওপর ভিত্তি করে এই হার নির্ধারণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, মুসলমানরা নিজেদের সামর্থ্য অনুযায়ী উল্লিখিত যেকোনো পণ্য বা তার বাজারমূল্য দিয়ে ফিতরা প্রদান করতে পারবেন। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে পণ্যের দামের তারতম্য থাকায় স্থানীয় বাজারদরের অনুযায়ী ফিতরা পরিশোধ করলেও তা বৈধ হবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top