সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

র‍্যাব, এসবি ও সিআইডিতে নতুন প্রধান নিয়োগ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১৪:১৬

ছবি: সংগৃহীত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ও বিশেষ শাখায় নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক মো. আহসান হাবীব পলাশকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক সরদার নুরুল আমিনকে বিশেষ শাখার প্রধান এবং অতিরিক্ত মহাপরিদর্শক মোসলেহ উদ্দিন আহমদকে অপরাধ তদন্ত বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

একই দিনে জারি করা আরেক প্রজ্ঞাপনে খাগড়াছড়ি, মাগুরা ও মাদারীপুর জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগের কথাও জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মোল্লা আজাদ হোসেন। মাগুরার বর্তমান পুলিশ সুপার হাবিবুর রহমানকে বদলি করে মাদারীপুর জেলায় পাঠানো হয়েছে। আর অপরাধ তদন্ত বিভাগের পুলিশ সুপার মোরতোজা আলী খানকে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top