সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন ২৬৪ কর্মকর্তা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০৯:২৮

ছবি: সংগৃহীত

বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ জন কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পদোন্নতির ফলে এসব কর্মকর্তা এখন জাতীয় বেতন কাঠামো ২০১৫ অনুযায়ী ষষ্ঠ গ্রেডে বেতন–ভাতা পাবেন। এ গ্রেডে তাদের বেতন নির্ধারিত হয়েছে ৩৫ হাজার ৫০০ টাকা থেকে ৬৭ হাজার ১০ টাকা পর্যন্ত।

জানা গেছে, সরকারি কর্ম কমিশনের অধীন সিনিয়র স্কেল পরীক্ষায় উত্তীর্ণ কর্মকর্তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া ২৬৪ জন কর্মকর্তা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর ইমেইলের মাধ্যমে যোগদান করবেন। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ কর্মস্থলেই দায়িত্ব পালন করবেন।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top