জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ২ লাখ ৬০ হাজার মেট্রিক টন তেল কেনার সিদ্ধান্ত সরকারের
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১৬:৫১
সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ২ লাখ ৬০ হাজার মেট্রিক টন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে আন্তর্জাতিক ক্রয়ে আবীর ট্রেড অ্যান্ড গ্লোবাল মার্কেটস থেকে এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল, এক্সন মোবিল কাজাখস্তান ইনক থেকে এক লাখ মেট্রিক টন EN590-10 PPM ডিজেল এবং ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকো জাপিন (বিএসপি জাপিন) থেকে ৬০ হাজার মেট্রিক টন গ্যাস অয়েল কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানিয়েছেন, এপ্রিলেও দেশের জ্বালানি তেলের কোনো সংকট হবে না। তিনি আরও বলেন, ডিজেলের কোনো ঘাটতি নেই এবং সীমান্তে ডিজেলের পাচার রোধে কড়া নজরদারি চলছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।