ররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য ঘিরে ছড়ানো ফটোকার্ড ভুয়া
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১৬:০৩
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের বক্তব্যের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফটোকার্ডগুলো ভুয়া বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (৩০ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, সম্প্রতি কিছু ফটোকার্ডে প্রতিমন্ত্রীর নামে সম্পূর্ণ অসত্য ও বিকৃত তথ্য প্রচার করা হচ্ছে, যা তাদের নজরে এসেছে।
ভুয়া ফটোকার্ডে দাবি করা হয়, ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রতিমন্ত্রী আপত্তিকর মন্তব্য করেছেন। তবে মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, এমন কোনো বক্তব্য তিনি কখনোই দেননি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব তথ্য সম্পূর্ণ গুজব ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে। তাই এ ধরনের অপতথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সরকারের পররাষ্ট্রনীতি ‘সবার আগে বাংলাদেশ’—এই নীতির ভিত্তিতেই পরিচালিত হচ্ছে। দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে সম্মানজনক সম্পর্ক বজায় রাখা হচ্ছে।
এতে আরও বলা হয়, বাংলাদেশ সব দেশের সঙ্গে সমান মর্যাদায় যোগাযোগ ও বন্ধুত্ব বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।