নতুন পে-স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন আমির খসরু
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১২:৪৪
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো (পে-স্কেল) নিয়ে আজ রোববার (৫ এপ্রিল) বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিতব্য এই বৈঠকে অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার-সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান-এর নেতৃত্বে ২৩ সদস্যের একটি বেতন কমিশন গঠন করে।
গত ২২ জানুয়ারি জাতীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে। প্রস্তাব অনুযায়ী, সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।
এ বৈঠকের মাধ্যমে প্রস্তাবিত পে-স্কেলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দিকনির্দেশনা আসতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।