র্যাবে অপকর্ম কমেছে : মহাপরিচালক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১৫:২৪
রোববার (৫ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক (ডিজি) আহসান হাবীব পলাশ বলেন, “বর্তমানে র্যাবে অপকর্ম কমে গেছে। সংস্থাটি সঠিকভাবে পরিচালনার জন্য সরকার নির্দেশনা দিয়েছে।”
ডিজি বলেন, “বাংলাদেশে র্যাবের মতো সংস্থা প্রয়োজন। অতীতে কিছু নিষেধাজ্ঞা ছিল, তবে ভবিষ্যতে ভালো কাজের মাধ্যমে এ ধরনের সমস্যা থাকবে না।”
তিনি আরও জানান, র্যাব-পুলিশ যৌথভাবে কিশোর গ্যাং নির্মূলের কার্যক্রম চালাচ্ছে এবং এ ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা হবে না। এছাড়া গত ৯০ দিনে দেশের বিভিন্ন স্থান থেকে ৩০০টি অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং ১০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যার ঘটনার সঙ্গে জড়িত ২০ জনকেও গ্রেপ্তার করা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।