রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

আমেরিকার সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১৫:৪০

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সচিবালয়ে এ সাক্ষাৎ হয়।

বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, আলোচনায় জ্বালানি সহযোগিতা, উন্নয়ন সহায়তা এবং রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু গুরুত্ব পেয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জ্বালানি বিষয়ক মন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে। তবে বিষয়টি গোপনীয় হওয়ায় বিস্তারিত এখনই প্রকাশ করা সম্ভব নয়। তবে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে।

চুক্তির প্রসঙ্গে প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই। বিদ্যমান সব চুক্তিই প্রকাশ করা হয়েছে।

রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনুমতি চাওয়া হয়েছে- এমন প্রচারণা সম্পূর্ণ মিথ্যা বলেও উল্লেখ করেন তিনি।

শামা ওবায়েদ আরও বলেন, সাশ্রয়ী মূল্যে যেখান থেকেই সম্ভব, সেখান থেকেই জ্বালানি আমদানির চেষ্টা চলছে। ভারত, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়া- সব উৎস থেকেই জ্বালানি সংগ্রহের উদ্যোগ অব্যাহত রয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top