চাষির হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১২:১৬
নতুন বাংলা বছর ১৪৩৩-এর পয়লা দিনে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়ার কর্মসূচি উদ্বোধন করতে টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার সকাল ৯টার দিকে তার গাড়িবহর গুলশানের বাসভবন থেকে রওনা দেয়। পয়লা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে সদর উপজেলায় এই কর্মসূচির উদ্বোধন করেন সরকারপ্রধান। পরে তিনি অনুষ্ঠানে যোগ দেন।
‘কৃষক কার্ড’ বিএনপির নির্বাচনী অঙ্গীকারগুলোর মধ্যে অন্যতম একটি প্রতিশ্রুতি। এর আগে দলটি তাদের প্রতিশ্রুতি অনুযায়ী পরিবার কার্ড, ক্রীড়া কার্ড এবং খাল খনন কর্মসূচি চালু করেছে।
এদিকে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানিয়েছেন, প্রাথমিকভাবে দেশের ১১টি কৃষি অঞ্চলে এই কর্মসূচির পরীক্ষামূলক বাস্তবায়ন করা হবে। এই পর্যায়ে মোট ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে এই কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে তারা বছরে দুই হাজার ৫০০ টাকা নগদ সুবিধা পাবেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।