রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

একনেক সভায় ১৫ প্রকল্প অনুমোদন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১৫:৩৯

সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আনতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় ১৭টি প্রকল্প উত্থাপন করা হলেও এর মধ্যে ১৫টি অনুমোদন পেয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়-এ অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে ২০২৫-২৬ অর্থবছরের একনেকের ১০ম সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ কমিটির অন্যান্য সদস্যরা। এছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।

সভায় অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের অবকাঠামো, অর্থনীতি ও সামাজিক খাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। তবে স্থগিত থাকা প্রকল্পগুলোর বিষয়ে পরবর্তী সভায় পুনরায় আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top