আততায়ীর হাতে নিহত হওয়া যুক্তরাষ্ট্রের ৪ প্রেসিডেন্টের করুণ পরিণতি
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১৬:৫৭
বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের নিরাপত্তায় থাকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত একটি বাহিনী। এই বাহিনী প্রেসিডেন্টদের দায়িত্ব গ্রহণের পর থেকে আজীবন নিরাপত্তা দিয়ে থাকে।
তবে এত কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও বিভিন্ন সময়ে মার্কিন প্রেসিডেন্টদের ওপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। সর্বশেষ শনিবার দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে হামলার চেষ্টা হয়। যদিও তিনি অক্ষত রয়েছেন এবং নিরাপদে আছেন।
মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির ইতিহাসে এখন পর্যন্ত চারজন সাবেক প্রেসিডেন্ট আততায়ীর হাতে প্রাণ হারিয়েছেন। এছাড়া আরও অনেক প্রেসিডেন্ট প্রাণঘাতী হামলার মুখোমুখি হয়েছেন।
আব্রাহাম লিঙ্কন:
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম আততায়ীর হাতে নিহত প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন। ১৮৬৫ সালে ওয়াশিংটনের একটি থিয়েটারে তাকে মাথার পেছন দিক থেকে গুলি করে হত্যা করা হয়।
জেমস গারফিল্ড:
১৮৮১ সালে ওয়াশিংটনের একটি রেলস্টেশনে গুলিবিদ্ধ হন প্রেসিডেন্ট জেমস গারফিল্ড। ঘটনার পরপরই তিনি মারা যাননি। তবে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর আঘাতজনিত জটিলতায় তার মৃত্যু হয়।
উইলিয়াম ম্যাককিনলে:
১৯০১ সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে আততায়ীর গুলিতে নিহত হন প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলে। হামলাকারী ছিলেন এক নৈরাজ্যবাদী। পরবর্তীতে তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়।
জন এফ কেনেডি:
১৯৬৩ সালের নভেম্বরে ডালাস শহরে এক স্নাইপারের গুলিতে নিহত হন প্রেসিডেন্ট জন এফ কেনেডি। ঘটনাটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম আলোচিত রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে শুরু থেকেই প্রেসিডেন্টদের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হামলার ঘটনা ঘটে আসছে। থিওডোর রুজভেল্ট থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা এবং ডোনাল্ড ট্রাম্প অনেকেই বিভিন্ন সময়ে হামলার লক্ষ্যবস্তু হয়েছেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।