রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

কৌশলে মুক্তিযুদ্ধকে ভোলানোর চেষ্টা করা হলেও জাতি তা ভুলতে দেবে না: রিজভী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১৭:১২

ছবি: সংগৃহীত

কৌশলে মুক্তিযুদ্ধের ইতিহাস ভোলানোর চেষ্টা করা হলেও দেশের মানুষ তা কখনো মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনো চক্রান্ত বা ষড়যন্ত্রের মাধ্যমে মুছে ফেলা সম্ভব নয়।

রোববার (২৬ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, স্বাধীনতার চেতনাকে বিকৃত করার যে কোনো অপচেষ্টা ব্যর্থ হবে। তিনি জোর দিয়ে বলেন, কোনো চক্রান্তই সফল হতে পারবে না।

জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এটি শুধু দেশের সমস্যা নয়, বরং বিশ্বব্যাপী একটি বাস্তবতা। তবে এই সংকট মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় দুর্ভিক্ষ মোকাবিলায় অতীতে খাল খনন কর্মসূচির ভূমিকার কথা তুলে ধরে রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খাল খননের ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে যায়।

এছাড়া সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সৌর প্যানেলের ওপর আরোপিত কর কমানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top