মাইগ্রেশন শুধু অর্থনৈতিক নয়, এটি রাজনৈতিক সমস্যাও:তথ্যমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১৪:০১
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মাইগ্রেশন শুধু অর্থনৈতিক বা পরিবেশগত বিষয় নয়, এটি একটি রাজনৈতিক সমস্যাও।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন একটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বাস্তবতা এবং পৃথিবীর বাইরে বসবাসের কোনো বিকল্প নেই। তাই এই গ্রহকেই বাসযোগ্য রাখতে হবে এবং জলবায়ু সংকট মোকাবিলা এখনই জরুরি।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিকতার দুর্বলতার কারণে নীতি নির্ধারণ প্রক্রিয়া এখনো পুরোপুরি পরিপক্ব হয়নি। তবে এই অজুহাতে সময় নষ্ট করা যাবে না, এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বর্তমান সরকার জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে সেগুলো মোকাবিলায় কাজ করছে বলেও জানান তিনি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।