মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

ফ্যাসিবাদী শাসনের অবসানের পর দেশ এখন গণতন্ত্রের পথে এগোচ্ছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১৪:০৩

সংগৃহীত

ফ্যাসিবাদী শাসনের অবসানের পর দেশ এখন গণতন্ত্রের পথে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীতে আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, অর্থের অভাবে কেউ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সেটাই সরকারের লক্ষ্য। তিনি বলেন, একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলতে সরকার কাজ করছে, যেখানে প্রত্যেক নাগরিক ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিতভাবে ভোগ করতে পারবে।

তিনি আরও বলেন, যারা আর্থিকভাবে সামর্থবান নন, তাদের আইনি সহায়তা দিতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে।

তারেক রহমানের ভাষায়, ন্যায়বিচার তখনই অর্থবহ হয়, যখন আইন শুধু যান্ত্রিকভাবে প্রয়োগ না হয়ে মানুষের মর্যাদা ও অধিকার রক্ষার নৈতিক অঙ্গীকারে পরিণত হয়।

তিনি বলেন, ন্যায়বিচার প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার, এবং রাষ্ট্রের দায়িত্ব হলো সেই অধিকার বাস্তবে নিশ্চিত করা। এ লক্ষ্যে সরকার লিগ্যাল এইড কার্যক্রমকে আরও শক্তিশালী করছে।

তিনি আরও বলেন, “বিচার বিলম্ব মানেই বিচার অস্বীকার”—এই বাস্তবতা মাথায় রেখে মামলার আগেই বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top