যুক্তরাষ্ট্রে অবতরণের সময় ল্যাম্পপোস্ট ও ট্রাকে বিমানের ধাক্কা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ০৯:৫৭
যুক্তরাষ্ট্রে অবতরণের সময় একটি যাত্রীবাহী বিমান মহাসড়কের ল্যাম্পপোস্ট ও একটি ডেলিভারি ট্রাকে ধাক্কা দিয়েছে। তবে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে এবং বিমানটি শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করে।
জানা গেছে, ইতালির ভেনিস থেকে ছেড়ে আসা একটি বোয়িং ৭৬৭ বিমান নিউ জার্সির একটি মহাসড়কের পাশে অবতরণের সময় নিয়ন্ত্রণে থাকলেও ল্যাম্পপোস্ট ও একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হবে। নিউইয়র্ক ও নিউ জার্সি বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় বিমানে থাকা কোনো যাত্রী বা ক্রু সদস্য আহত হননি।
তবে ট্রাকচালক সামান্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে ছেড়ে গেছেন।
বিমানটিতে মোট ২২১ জন যাত্রী এবং ১০ জন ক্রু সদস্য ছিলেন। স্থানীয় সময় রোববার দুপুরের দিকে নিউইয়র্কের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এ ঘটনা ঘটে। এতে বিমানের সামান্য ক্ষতি হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, ধাক্কায় একটি লাইটপোস্ট ও দক্ষিণমুখী একটি ট্রাকের ক্ষতি হয়। এদিকে বিমান সংস্থার এক কর্মকর্তা জানান, বিমানের একটি চাকা ট্রাকচালকের জানালায় আঘাত করায় তিনি সামান্য আহত হন।
ঘটনার পর সংশ্লিষ্ট বিমানকর্মীদের দায়িত্ব থেকে সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছে এবং পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে বিমান সংস্থা।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।