বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

পরিবেশকর্মীদের দাবি:

নির্বাচনী ইশতেহারে পরিবেশ ও টেকসই উন্নয়নকে অঙ্গীকার হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে

অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দিন আহমেদ | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৪

গ্রাফিক্স | নিউজফ্ল্যাশ সেভেন্টিওয়ান

দেশব্যাপী পরিবেশকর্মীরা নির্বাচনী ইশতেহারে পরিবেশ ও টেকসই উন্নয়নের বিষয়গুলোকে প্রধান অঙ্গীকার হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। তারা বায়ুদূষণ নিয়ন্ত্রণ, নদী ও জলাশয় সংরক্ষণ, কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, উপকূল সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর, বনাঞ্চল সংরক্ষণ, পরিকল্পিত নগরায়ন এবং গণপরিবহনভিত্তিক উন্নয়নের ওপর জোর দিয়েছেন।

সংক্ষিপ্ত দাবিসমূহ:
১. বায়ুদূষণ নিয়ন্ত্রণ: ইটভাটা নিয়ন্ত্রণ, নির্মাণখাতে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার এবং দূষণমুক্ত সিমেন্ট উৎপাদন নিশ্চিত করা।
২. কঠিন বর্জ্য ব্যবস্থাপনা: প্লাস্টিকসহ বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার ও নিরাপদ নিষ্কাশন।
৩. তরল বর্জ্য ও জলাশয় দূষণ রোধ: শিল্পকারখানায় ইটিপি বাধ্যতামূলক করা এবং নদীতে বিষাক্ত বর্জ্য প্রবাহ বন্ধ করা।
৪. নদ-নদী দখল ও অবক্ষয় রোধ: বেড়িবাঁধ ও স্লুইসগেটের ক্ষতিকর প্রভাব কমিয়ে স্বাভাবিক নদীপথ নিশ্চিত করা।
৫. জলাবদ্ধতা নিরসন: নদীপথ উন্মুক্ত রাখা এবং সমন্বিত পানি ব্যবস্থাপনা।
৬. উপকূল রক্ষা: পোল্ডার বাঁধকে অষ্টমাসী বাঁধে রূপান্তর ও পলিপতন পুনরুদ্ধার।
৭. ন্যায্য পানি হিস্যা: আন্তর্জাতিক আইন (জাতিসংঘ ১৯৯৭ সনদ) কার্যকর করা।
৮. তিস্তা রক্ষা: বিদেশি পরিকল্পনার পরিবর্তে দেশীয় ও টেকসই রূপরেখা বাস্তবায়ন।
৯. নবায়নযোগ্য জ্বালানি: কয়লার পরিবর্তে সৌরসহ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার ও রামপাল প্রকল্পকে গ্যাসভিত্তিক রূপান্তর।
১০. বনাঞ্চল সংরক্ষণ: বন উজাড় বন্ধ, বন পুনরুদ্ধার ও পাহাড়ি জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিত।
১১. পরিকল্পিত নগরায়ন: জাতীয় ভৌত পরিকল্পনা ও ‘স্বস্থানে নগরায়ন’ মডেল বাস্তবায়ন। কুমিল্লা রিজিওনের জন্য পুরাতন গোমতির দুপার বাঁধাই করে ওয়াকওয়ে নির্মাণ ও সবুজায়নের মাধ্যমে জনসাধারণের প্রাতঃ এবং বৈকালিক ভ্রমণ নিশ্চিত করা।
১২. যানজট নিরসন: ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন, রেল ও নৌপথ উন্নয়ন।

পরিবেশকর্মীদের এ দাবিগুলোকে গুরুত্ব দিতে এবং নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করতে বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

উক্তি: অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দিন আহমেদ, সাবেক অধ্যক্ষ, কুমিল্লা মেডিকেল কলেজ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top