মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

আজ তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের ৩২তম বিবাহবার্ষিকী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:১১

সংগৃহীত

আজ তারােক রহমান ও ডা. জুবাইদা রহমান তাদের ৩২তম বিবাহবার্ষিকী উদযাপন করছেন। ১৯৯৪ সালের এই দিনে তারা জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন, এবং আজ পর্যন্ত একসাথে পথ চলা, আনন্দ-দুঃখ ও সংগ্রামের সব মুহূর্তকে সাহস ও সহমর্মিতার সঙ্গে অতিক্রম করেছেন।

ডা. জুবাইদা রহমানের পৈতৃক নিবাস সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে। তিনি ১৯৭২ সালের ১৮ জুন জন্মগ্রহণ করেন। তাঁর পরিবারে রয়েছে সামরিক ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ভূমিকার ইতিহাস – সাবেক নৌবাহিনী প্রধান ও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা তিনি।

তার ইতিহাস আরও সমৃদ্ধ। ডা. জুবাইদা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীর ভাতিজি এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইরিন খানের চাচাতো বোন। জিয়া পরিবারের সদস্য হলেও তিনি নিজেকে একজন ‘মেরিটোক্র্যাট’ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার উচ্চশিক্ষা, চিকিৎসক হিসেবে সাফল্য এবং ব্যক্তিত্বের দিক থেকে প্রতিসম গ্রহণযোগ্যতা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে তাকে বিশেষভাবে সম্মানিত করেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top