মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ক্যান্টনমেন্টের ঘটনায় ডা. খালিদুজ্জামানের দুঃখ প্রকাশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:২৪

সংগৃহীত

ঢাকা-১৭ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ডা. স. ম. খালিদুজ্জামান ক্যান্টনমেন্ট এলাকায় গানম্যান নিয়ে প্রবেশকে কেন্দ্র করে সেনাসদস্যদের সঙ্গে তর্কাতর্কির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

ভিডিওতে দেখা যায়, ক্যান্টনমেন্টের ভেতরে গানম্যানসহ প্রবেশের চেষ্টা করলে দায়িত্বরত সেনাসদস্যরা তাকে বাধা দেন। ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্র বা গানম্যান নিয়ে প্রবেশের নিয়ম নেই জানানো হলেও উভয়ের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে ডা. খালিদুজ্জামানকে উত্তেজিত অবস্থায় কথা বলতে দেখা যায়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করে।

ঘটনার ব্যাখ্যা দিতে এবং নিজের অবস্থান স্পষ্ট করতে ডা. খালিদুজ্জামান ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেন, “বেশকিছু দিন আগে ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশকে কেন্দ্র করে বাংলাদেশের গর্ব ও অহংকার, সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সেনাবাহিনীর দায়িত্বরত সদস্যদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়, যা থেকে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম নেয়।”

তিনি আরও বলেন, “বিষয়টি ইতোমধ্যে সমাধান হওয়া সত্ত্বেও দুঃখজনকভাবে একটি স্বার্থান্বেষী মহল এই সমাধানকৃত ইস্যুকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।”

পোস্টের শেষাংশে তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, “যাইহোক, উক্ত ঘটনার বিষয়ে আমি দুঃখ প্রকাশ করছি এবং ভবিষ্যতে যেন এ ধরনের ভুল বুঝাবুঝি আর না হয়, সে ব্যাপারে আমি সচেষ্ট থাকব ইনশাআল্লাহ।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top