দুই বিয়ের গুঞ্জনে মুখর সামাজিক যোগাযোগমাধ্যম, যা বললেন ডা. মাহমুদা মিতু
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৫৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতুকে ঘিরে তৈরী হয়েছে নতুন গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তার দুই বিয়ের খবর। তবে গুজবকে সরাসরি উড়িয়ে দিয়েছেন এনসিপির এই নেত্রী।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সামাজিক মাধ্যমে তাকে লক্ষ্য করে ছড়ানো একটি পোস্ট শেয়ার করে নিজের অবস্থান পরিষ্কার করেন ডা. মাহমুদা মিতু।
তিনি লেখেন, তার বিয়ের বয়স ১৭ বছর এবং তার দুইটি কন্যাসন্তান রয়েছে। তার সংসার জীবন অত্যন্ত সুন্দর এবং যারা তাকে ব্যক্তিগতভাবে চেনেন, তারা বিষয়টি ভালোভাবেই জানেন বলেও উল্লেখ করেন তিনি।
ফেসবুক পোস্টে মাহমুদা মিতু বলেন, তিনি স্বামীর পূর্ণ সমর্থন নিয়েই রাজনীতিতে সক্রিয় রয়েছেন। দুই বিয়ে প্রসঙ্গে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘আল্লাহর কসম, ১৭ বছরের দাম্পত্য জীবনে স্বামীর সঙ্গে মনোমালিন্য হলেও এক ঘণ্টা রাগ করে থাকার ঘটনাও নেই। আর দুই বিয়ে তো কল্পনাতীত।’
এনসিপি নেত্রী অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে সামাজিক মাধ্যমে আক্রমণ করা হচ্ছে। তিনি এসব অপপ্রচারের নিন্দা জানিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন মিথ্যাচারকারীদের হেদায়েত দেন এবং ভবিষ্যতে কোনো নারীর বিরুদ্ধে এ ধরনের মিথ্যা প্রচারের সাহস কেউ না পায়।
প্রসঙ্গত, ডা. মাহমুদা মিতু ঝালকাঠি-১ আসন থেকে নির্বাচনী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে পরে তিনি তা প্রত্যাহার করে নেন এবং ওই আসনে জামায়াত জোটের প্রার্থী ফয়জুল হককে সমর্থন দেওয়ার ঘোষণা দেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।