মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

নির্বাচনি প্রচারণার সময় বিএনপি–জামায়াত সংঘর্ষ, ৬ আহত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:১৬

সংগৃহীত

ভোলা-২ আসনের দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নে নির্বাচনি প্রচারণার সময় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হন এবং তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনা ঘটে মঙ্গলবার বেলা সাঢ়ে ১১টার দিকে মেদুয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মুন্সিরহাট এলাকায়। স্থানীয়রা জানান, সকাল থেকেই জামায়াত ও ছাত্র-শিবিরের নেতাকর্মীরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন। মুন্সিরহাটে তারা পৌঁছালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের সঙ্গে কথা কাটাকাটির পর হাতাহাতিতে পরিণত হয়।

দৌলতখান থানার ওসি মো. সাইফুল ইসলাম শিকদার জানান, খবর পেয়ে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top