মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

বুধবার বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৪২

সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বুধবার বরিশাল ও ফরিদপুরে নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের মুখপাত্র মাহাদী আমিন এ তথ্য জানিয়েছেন।

মাহাদী আমিন জানান, তারেক রহমান বেলা ১১টায় আকাশ পথে বরিশালে পৌঁছাবেন এবং বেলস পার্ক মাঠে দুপুর ১২টায় জনসভায় অংশ নেবেন। এরপর দুপুর ১টায় বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেবেন এবং রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনি জনসভায় উপস্থিত থাকবেন। পরে তিনি ঢাকায় ফিরে আসবেন। এ সফরের মাধ্যমে ঢাকার বাইরের নির্বাচনি প্রচারণা শেষ হবে তারেক রহমানের।

এর আগে ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন তিনি। একই দিনে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে নির্বাচনি সমাবেশ করেন। এরপর চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও উত্তরাঞ্চলসহ রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের বিভিন্ন জায়গায় জনসভায় অংশ নেন। সম্প্রতি সোমবার খুলনা ও যশোরে নির্বাচনি সমাবেশে অংশ নেন তিনি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top