কড়াইল বস্তিতে বিএনপির উদ্যোগে ফ্রি ওয়াইফাই সেবা উদ্বোধন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ২০:৪৩
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সেবা চালু করেছে বিএনপি। বুধবার (৪ ফেব্রুয়ারি) দলের এই উদ্যোগে সেবাটির উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ূন কবির।
উদ্বোধনী অনুষ্ঠানে হুমায়ূন কবির বলেন, বিএনপির এই উদ্যোগের ফলে এখন থেকে কড়াইল বস্তির হাজারো মানুষ বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। পর্যায়ক্রমে ঢাকা-১৭ আসনের অন্যান্য এলাকাকেও এই সেবার আওতায় আনা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বিএনপি জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। এই আসনে উন্নয়ন নিশ্চিত করতে বিএনপির চেয়ারপার্সনকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তারেক রহমান নির্বাচিত হলে কড়াইলসহ এই এলাকার মানুষের জীবনমানের উন্নয়ন হবে বলেও প্রতিশ্রুতি দেন বিএনপির এই নেতা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।