জাতির উদ্দেশে ভাষণ দিবেন নাহিদ ইসলাম
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২:২২
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জাতির উদ্দেশে ভাষণ দিতে নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি চেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচারের জন্য এ আবেদন করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান।
মাহাবুব আলম বলেন, “আজ আমরা আবেদন করেছি। এখনো স্লট দেওয়া হয়নি। তবে আমরা আশা করছি, নির্বাচন কমিশন দ্রুতই আমাদের জন্য স্লট বরাদ্দ দেবে।”
তিনি আরও জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম ও সময়সূচি অনুযায়ী এনসিপির পক্ষ থেকে ভাষণ সম্প্রচারের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী ৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তাঁদের ভাষণও রাষ্ট্রীয় গণমাধ্যমে সম্প্রচারের কথা রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।