বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

বিএনপি আগামীকাল জাতির সামনে উন্মোচন করবে উন্নয়নমুখী ইশতেহার

রাজনীতি ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০

ছবি: সংগৃহীত

আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপি আনুষ্ঠানিকভাবে তাদের দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা ও জনকল্যাণমুখী ইশতেহার জাতির সামনে তুলে ধরবে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন জানান, ইশতেহার তৈরির যাবতীয় তাত্ত্বিক ও প্রায়োগিক কাজ ইতিমধ্যেই সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে।

মাহদী আমিন বলেন, "বিএনপি একটি গণমুখী রাজনৈতিক দল হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অভাব-অভিযোগ ও প্রত্যাশার কথা শুনে এসেছে। জনগণের সরাসরি অংশগ্রহণ ও মতামতের প্রতিফলন ঘটিয়েই এবারের ইশতেহার চূড়ান্ত করা হয়েছে, যা দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।"

তিনি আরও জানান, বিএনপির প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ‘৩১ দফা’ ও ‘২৭ দফা’র মূল ভিত্তিগুলোকে ধ্যান রেখে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এসব কর্মসূচির অভিজ্ঞতা এবং তৃণমূল পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়নের বিষয়টি বিবেচনায় নিয়ে ইশতেহারটি প্রণীত হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তরুণ প্রজন্মের কর্মসংস্থান, কৃষকের অধিকার, সুশাসন ও অর্থনৈতিক স্থিতিশীলতার মতো বিষয়গুলোতে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top