দ্য ডিপ্লোম্যাটকে
তারেক রহমান: ট্রিলিয়ন ডলারের অর্থনীতি অসম্ভব নয়
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হওয়া কঠিন, তবে অসম্ভব নয়।” আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ডিপ্লোম্যাটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
নয়াদিল্লির সাংবাদিক শাহাদাৎ স্বাধীনের সঙ্গে কথোপকথনে তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন এবং দেশের ভবিষ্যৎ শাসন কাঠামো নিয়ে পরিকল্পনা ও অঙ্গীকারের কথাও তুলে ধরেন।
সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশ ২০২৫ সালে প্রায় ৪৭৫ বিলিয়ন ডলারের জিডিপি হওয়ার পর কীভাবে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর সম্ভব? উত্তরে তারেক রহমান বলেন, “দেশের অর্থনীতি এখন পোশাক খাত ও রেমিট্যান্সের ওপর দাঁড়িয়ে। আমরা আইটি খাত, সেমিকন্ডাক্টর শিল্প, হালকা প্রকৌশল, জুতা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং খাদ্য খাতকে গুরুত্ব দিচ্ছি। পর্যাপ্ত মাছ ও সবজি উৎপাদন করে বিদেশে রপ্তানির সম্ভাবনাও রয়েছে।”
তিনি আরও বলেন, “ঋণখেলাপ ও অর্থপাচারের সমস্যা পূর্ববর্তী স্বৈরাচারী শাসনামলে হয়েছে। আমাদের অঙ্গীকার হলো স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলা।”
সাক্ষাৎকারে তিনি বিএনপির রাজনীতিতে বড় পরিবর্তনের কথাও উল্লেখ করেন। রাজনৈতিক কর্মসূচি এখন শুধু নেতাকর্মীদের মধ্যে সীমাবদ্ধ নয়; সব বয়সের মানুষ এবং নতুন প্রজন্মের ভোটার সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।
তথ্য অনুযায়ী, তারেক রহমান সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে পাঁচটি বিশেষ সেবা কার্যক্রমের কথা ঘোষণা করেছেন: দরিদ্র নারীদের জন্য মাসিক ভাতা, ফ্যামিলি কার্ড, দের সরকারি সেবার সঙ্গে সরাসরি সংযোগ, ফার্মার কার্ড, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, হেলথ কার্ড, যুবকদের জন্য কর্মসংস্থান, প্রবাসীদের জন্য উন্নত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন
পররাষ্ট্রনীতিতে তিনি “বাংলাদেশ ফার্স্ট” নীতি অনুসরণ এবং পরিবেশ রক্ষায় ২০ হাজার কিলোমিটার খাল খনন ও ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা উল্লেখ করেছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।