বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

মুক্তিযোদ্ধা না হয়েও উপাধি ব্যবহার, জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬

সংগৃহীত

মুক্তিযোদ্ধা না হয়েও নিজের নামের আগে ‘মুক্তিযোদ্ধা’ উপাধি ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে বগুড়া-১ আসনের জামায়াত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশনের অনুসন্ধান ও বিচারিক কমিটি।

সোমবার (২ ফেব্রুয়ারি) বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই প্রার্থীর বিরুদ্ধে নোটিশ জারি করা হয়।

নির্বাচন কমিশনের অনুসন্ধান ও বিচারিক কমিটি জানায়, ধানের শীষের প্রধান এজেন্ট কাজী এরফানুর রহমানের লিখিত অভিযোগের ভিত্তিতে সরেজমিনে অনুসন্ধান চালানো হয়। অনুসন্ধানে দেখা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অধ্যক্ষ শাহাবুদ্দিন মুক্তিযোদ্ধা না হওয়া সত্ত্বেও নিজের নামের আগে ‘মুক্তিযোদ্ধা’ শব্দ ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

নোটিশে উল্লেখ করা হয়, এ ধরনের প্রচারণা জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৬-এর ১৩/বিধি ১৬ ধারা লঙ্ঘনের শামিল এবং এটি সম্পূর্ণ বিধিবহির্ভূত।

এ কারণে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না—সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে অধ্যক্ষ শাহাবুদ্দিনকে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়, নির্ধারিত তারিখে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে অবস্থিত নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে লিখিত বক্তব্য জমা না দিলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top