শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

নয়াপল্টনে বিএনপির নির্বাচনী সমাবেশ বাতিল, নতুন কর্মসূচি ঘোষণা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:২৩

ছবি: সংগৃহীত

আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকার নয়াপল্টনে বিএনপির নির্বাচনী সমাবেশ বাতিল করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলটি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, "আমরা ৮ ফেব্রুয়ারি ঢাকার নয়াপল্টনে যে নির্বাচনী সমাবেশের পরিকল্পনা করেছিলাম, সেটি বাতিল করেছি। তবে ওই দিন এবং ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন জায়গায় বিএনপির চেয়ারম্যান মহোদয় বক্তৃতা দিতে পারেন।"



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top