শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

যে দেশ দুর্নীতিতে সেরা হয়, সে দেশ আমার দেশ নয়:ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৫৮

সংগৃহীত

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান শনিবার মৌলভীবাজারের কুলাউড়ার নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় বলেছেন, “যে দেশ দুর্নীতিতে সেরা হয়, সে দেশ আমার দেশ নয়।” তিনি এ দেশের দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করার অঙ্গীকার করেন।

ডা. শফিকুর রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভোট হবে বাংলাদেশ বদলের ভোট। তিনি দাবি করেন, ভোটের মাধ্যমে ২৪-এর যোদ্ধাদের আকাঙ্ক্ষা অনুযায়ী পরিবর্তিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। তিনি বলেন, প্রবাসীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সিলেট বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের বিমানবন্দরে রূপান্তরিত করার প্রতিশ্রুতি দেন। এছাড়া, প্রবাসী যোদ্ধার মৃত্যু হলে লাশ দেশে আনার দায়িত্ব রাষ্ট্র নেবে এবং প্রয়োজনে প্রবাসী পরিবারের দায়ভারও সরকার বহন করবে।

তিনি আরও বলেন, যুবকেরাই দেশের স্বাধীনতার লড়াইয়ে নতুন দিশা দেখিয়েছে এবং তারা দেশকে এগিয়ে নিতে সক্ষম। আইন ও সুবিচারের সমান বাংলাদেশ গড়ার অঙ্গীকারও করেন তিনি।

সভায় জেলা জামায়াতের আমির ও কুলাউড়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলী, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমানসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। জনসভা শেষে ডা. শফিকুর রহমান এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top