শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

দিনাজপুরে জনসভায় যোগ দিলেন তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:০০

সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন তারেক রহমান শনিবার দুপুরে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় যোগ দেন। সমর্থকরা করতালি দিয়ে তাকে অভ্যর্থনা জানান। তিনি হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।

বিএনপির চেয়ারম্যান নীলফামারীর জনসভা শেষ করে হেলিকপ্টারের মাধ্যমে দিনাজপুরে পৌঁছান। জনসভা শেষে তিনি প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার ও খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন। এরপর হেলিকপ্টারে সৈয়দপুর বিমানবন্দরে এসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top