আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন: মির্জা আব্বাস
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৩৭
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, আল্লাহ তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণার সময় তিনি এ মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিন ১২ ফেব্রুয়ারি পর্যন্ত যেন তিনি ধৈর্য ধরে থাকতে পারেন- এ জন্য তিনি দোয়া করছেন।
তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষের কয়েকটি দল পরিকল্পিতভাবে নির্বাচনকে প্রভাবিত ও বিতর্কিত করার চেষ্টা করছে। তার দাবি, নির্বাচন বানচাল করতে নানা ধরনের কৌশল গ্রহণ করা হচ্ছে।
নির্বাচনের ফল ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে বদলে দেওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, যারা এসব কর্মকাণ্ড করছে, তারাই আবার দায় অন্য রাজনৈতিক দলের ওপর চাপিয়ে দিচ্ছে। কারণ ক্ষমতার কেন্দ্রগুলোতে তাদের সমর্থকদের অবস্থান রয়েছে।
এ সময় তিনি প্রশ্ন তোলেন, যাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই, তারা কীভাবে নির্বাচনের পর ক্ষমতায় এসে ‘দেখে নেওয়ার’ হুমকি দেয়। তার অভিযোগ, সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় থাকা কিছু ব্যক্তি প্রয়োজনে নির্বাচনের ফল নিজেদের পক্ষে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।