সমর্থন ছিল বলে বিএনপি কখনো জনগণকে রেখে চলে যায়নি: তারেক রহমান
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৪৫
ঢাকা-১৭ আসনে নির্বাচনী পথসভায় বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বিএনপি সমর্থকদের ধানের শীষ প্রতীকটিতে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “বিএনপি কখনো দেশের মাটি ও মানুষকে ছেড়ে যায়নি। জনগণের সমর্থন ছিল বলে আমরা কখনো জনসাধারণকে ছেড়ে যাইনি।”
তারেক রহমান বলেন, বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে এবং রাষ্ট্র পুনর্গঠনের কাজে বিএনপি তা কাজে লাগাতে চায়। তিনি দেশত্যাগ না করে দেশের মাটিতেই থাকা খালেদা জিয়ার উদাহরণ উল্লেখ করে বলেন, বিএনপি ও জনগণের সম্পর্কও তাই অবিচ্ছেদ্য।
এছাড়া তিনি জানান, বিদেশগামীদের জন্য সরকারিভাবে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে এবং দেশের তরুণদের দক্ষ করতে আধুনিক প্রশিক্ষণ সেন্টার গড়ে তোলা হবে, যাতে তারা স্বাবলম্বী হয়ে দেশের বেকারত্ব দূর করতে পারে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।