মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:২৬

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবস নেতৃত্বাধীন ১৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় দলটি জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন করে। বৈঠকটি আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

আলোচনায় বাংলাদেশের পরবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার বিষয়ে দুই পক্ষ ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে। এছাড়া, দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী ও টেকসই করার বিষয়ে একমত প্রকাশ করা হয়।

ইইউ প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনে ২০০ সদস্যের একটি পর্যবেক্ষক দল কাজ করবে। একইসাথে তারা ভবিষ্যতে বাংলাদেশ-ইইউ দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

জামায়াতের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top