ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৫৯
প্রাণীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেরার অ্যাসোসিয়েশন (বাওয়া) উদ্যোগে ফ্রি অ্যানিমেল ক্লিনিক চালু করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যাণ তারেক রহমান।
উদ্বোধনের পর ক্লিনিকটি ঘুরে দেখেন বিএনপি চেয়ারম্যাণ। ক্লিনিকটিতে অসুস্থ প্রাণীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেরার অ্যাসোসিয়েশন-এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন তারেক রহমান।
এর আগে প্রাণীদের চিকিৎসা সেবা সহজ করার জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করেছিলেন তারেক রহমান।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।