শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

হবিগঞ্জ–৪ আসনে হেরে গেলেন গিয়াস উদ্দিন তাহেরী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১

ছবি: সংগৃহীত

হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন তাহেরী পরাজিত হয়েছেন।

এ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এসএম ফয়সল। তিনি মোট ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গিয়াস উদ্দিন তাহেরী পেয়েছেন ৮৪ হাজার ৩২৩ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

এছাড়া এ আসনে অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোটের সংখ্যা—

  • খেলাফত মজলিসের আহমদ আব্দুল কাদের: ২৬,৪৬৬

  • ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মু. রেজাউল মোস্তফা: ৪৮৪

  • বাসদের মো. মুজিবুর রহমান: ৩২৯

  • বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোটের মো. রাশেদুল ইসলাম খোকন: ৪৮৪

  • বাংলাদেশ মুসলিম লীগের শাহ মোহাম্মদ আল-আমিন: ৫৩৬

  • স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী: ৬৫২

  • সালেহ আহমদ সাজন: ৬১৯ ভোট

এদিকে, হবিগঞ্জ–৪ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৩ হাজার ৩৭২টি এবং ‘না’ ভোট পড়েছে ১ লাখ ২৩ হাজার ২৬টি।

মোট বৈধ ভোট ছিল ২ লাখ ৬৬ হাজার ৩৯৮টি, আর বাতিল ভোট পড়েছে ৪৪ হাজার ৩৪১টি। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫২ হাজার ৭১১ জন। এর মধ্যে প্রদত্ত ভোটের সংখ্যা ছিল ৩ লাখ ১০ হাজার ৭৩৯টি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top