রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

তারেক রহমানকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৯

তারেক রহমানকে ধন্যবাদ জানালেন সারজিস আলম।  ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম-এর সঙ্গে পৃথক সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম জানিয়েছেন, এটি ইতিবাচক রাজনীতির সূচনার একটি পদক্ষেপ। একইসঙ্গে তিনি এই উদ্যোগ গ্রহণের জন্য তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদও জানিয়েছেন।

সারজিস আলম রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ লিখেছেন, “পুরনো প্রতিহিংসার রাজনৈতিক কালচার বাদ দিয়ে দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য রাজনৈতিক দল ও নেতাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির নতুন ধারার সবচেয়ে বেশি প্রয়োজন। জনাব তারেক রহমান সেই উদ্যোগ গ্রহণ করায় আন্তরিক ধন্যবাদ।”

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের কাছে হেরেছেন সারজিস আলম।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top