১১ দলীয় ঐক্যের নেতারা ইসিতে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৪৪
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে আজ রবিবার সকাল ১১টা ৪০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে পৌঁছান ১১ দলীয় জোটের নেতারা। তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০টি আসনে ভোট জালিয়াতি, কারচুপি ও ফলাফল শিটে ঘষামাজার অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন।
ইসির সঙ্গে বৈঠক শেষে তারা গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে বিস্তারিত বক্তব্য দেবেন বলে জানা গেছে।
পুনঃগণনার আবেদন করা হবে নিম্নলিখিত ৩০টি আসনে: ঢাকা: ঢাকা-৭, ঢাকা-৮, ঢাকা-১০, ঢাকা-১৩, ঢাকা-১৭
উত্তরাঞ্চল: পঞ্চগড়-১, ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৩, দিনাজপুর-৫, লালমনিরহাট-১, লালমনিরহাট-২, গাইবান্ধা-৪, বগুড়া-৩, সিরাজগঞ্জ-১ পশ্চিমাঞ্চল: যশোর-৩, খুলনা-৩, খুলনা-৫ দক্ষিণাঞ্চল: বরগুনা-২, ঝালকাঠি-১, পিরোজপুর-২
মধ্যাঞ্চল: ময়মনসিংহ-১, ময়মনসিংহ-৪, ময়মনসিংহ-১০, কিশোরগঞ্জ-৩, গোপালগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-৫, চাঁদপুর-৪
উত্তর-পূর্বাঞ্চল ও চট্টগ্রাম: চট্টগ্রাম-১৪, কক্সবাজার-৪ নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং ভোটারদের অধিকার নিশ্চিত করতে এই পদক্ষেপ নিয়েছে জোট।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।