সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

হাসপাতাল থেকে বাসায় ফিরছেন রুহুল কবির রিজভী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৫৮

ছবি: সংগৃহীত

চিকিৎসকদের তত্ত্বাবধানে কয়েক দিন কাটানোর পর অবশেষে বাসায় ফিরছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যায় গত মঙ্গলবার রাজধানীর স্কয়ার হাসপাতাল-এ ভর্তি হয়েছিলেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তাকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানান, ভর্তি হওয়ার পর থেকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং আগের চেয়ে অনেকটাই সুস্থ।

এদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গত বুধবার হাসপাতালে গিয়ে রিজভীর শারীরিক অবস্থার খোঁজ নেন। দলীয় নেতাকর্মীরাও তার দ্রুত আরোগ্য কামনা করে বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top