শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল-মঈন খান-ডা. জাহিদ হোসেন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ১৫:৩৪

ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

হাসপাতালে গিয়ে নেতারা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং তার শারীরিক অবস্থার বিস্তারিত জানতে চান।

তিনি আরও জানান, উন্নত চিকিৎসার জন্য দ্রুত মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শও দেওয়া হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top