ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপ এনসিপি নেতাদের
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ মার্চ ২০২৬, ১২:১৯
রাজধানীতে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে ভারতীয় কূটনীতিকসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য আলাপ ও আড্ডায় অংশ নিতে দেখা গেছে জাতীয় নাগরিক পার্টির নেতাদের। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এ চিত্র দেখা যায়।
অনুষ্ঠানে উপস্থিত নেতারা বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং খোলামেলা আলাপে অংশ নেন। এ সময় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিসহ নানা বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।
ইফতার মাহফিলে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় প্রধান হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সুকৌশলে দলীয়করণ করা হচ্ছে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অশনিসংকেত।
তিনি আরও বলেন, জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন করা প্রয়োজন। এ বিষয়ে রাজনৈতিক ঐকমত্য তৈরি করে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে।
গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রাখা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
ইফতার মাহফিলে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক নেতা এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।