রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

বিসিবি তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার কারণ জানালেন আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১৫:২৫

সংগৃহীত

রোববার (৫ এপ্রিল) এনসিপি মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারে সাড়া দেননি।

তিনি বলেন, “প্রথমত, মন্ত্রণালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিসিবির ওপর এখতিয়ার-বহির্ভূতভাবে তদন্ত করছে। দ্বিতীয়ত, তদন্ত কমিটির প্রজ্ঞাপনেই এটি নির্ধারিত। তৃতীয়ত, উচ্চ আদালতে বিচারাধীন একটি বিষয়ে তদন্ত করে তদন্ত কমিটি এবং সংশ্লিষ্ট সকলে আদালত অবমাননা করছেন। চতুর্থত, ক্রীড়া প্রতিমন্ত্রী বোর্ড ডিরেক্টরদের পরবর্তী বোর্ডে পদ পাওয়ার লোভ দেখিয়ে পদত্যাগ করাচ্ছেন।”

আসিফ মাহমুদ আরও বলেন, “যখন আমাকে সাক্ষাৎকারের জন্য নোটিশ দেওয়া হলো, তখন জানতে চেয়েছিলাম যে উচ্চ আদালতে বিচারাধীন বিষয় এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিষয়ে তারা তদন্ত করতে পারেন কি না। কিন্তু কোনো সদুত্তর পাইনি। আমি জেনে-বুঝে কোনো নিয়মবহির্ভূত বা আদালত অবমাননার কাজে অংশ নেব না। এ কারণেই আমি নোটিশের প্রতি সাড়া দেইনি।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top