পঞ্চগড়ে জাগপা কার্যালয়ে হামলা নিয়ে সারজিস আলমের তীব্র নিন্দা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৫

সংগৃহীত

পঞ্চগড়ে জেলা জাগপার কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘটনার প্রতিক্রিয়া জানান।

স্ট্যাটাসে সারজিস আলম বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা আলোচনা, বক্তব্য, বিক্ষোভ বা মিছিলের মাধ্যমে প্রকাশ করা উচিত। কিন্তু রাজনৈতিক কার্যালয়ে ঢুকে ভাঙচুর ও হামলা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক সময়ে কিছু রাজনৈতিক নেতাকর্মী নিজেদের ক্ষমতাশালী ভাবতে শুরু করেছেন, যা অতীতের রাজনৈতিক দমন-পীড়নের পুনরাবৃত্তির শঙ্কা তৈরি করছে।

এছাড়া তিনি অভিযোগ করেন, একটি পূর্ববর্তী ঘটনায় দুঃখ প্রকাশ করা হলেও সেটিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে কার্যালয়ে হামলা ও ব্যক্তিগত স্থানে গিয়ে জুতা নিক্ষেপের মতো ঘটনা ঘটানো হয়েছে, যা রাজনৈতিক অসহিষ্ণুতার প্রকাশ বলে তিনি মনে করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top