এসএসসি ও সমমানের পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে জামায়াত আমির
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১৪:২৩
এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।
বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয়, কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা এবং শহীদ পুলিশ স্মৃতি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন তিনি। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
পরিদর্শনকালে পরীক্ষার্থীদের সার্বিক সুবিধা-অসুবিধার খোঁজ নেন ডা. শফিকুর রহমান। তিনি শিক্ষার্থীদের সুস্থতা ও সফলতা কামনা করে দোয়া করেন। পাশাপাশি কেন্দ্র সচিবদের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় পরীক্ষাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ স্থানীয় নেতারা।
পরবর্তীতে স্থানীয় জামায়াতে ইসলামীর উদ্যোগে পরীক্ষাকেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য স্থাপিত ছাউনি এবং সুপেয় পানির ব্যবস্থাও ঘুরে দেখেন তিনি। এ সময় অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
পরে পরীক্ষার্থীদের অভিভাবকরা এ উদ্যোগের জন্য বিরোধীদলীয় নেতাসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।