রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

বিশেষ অভিযানে ডিএমপির তেজগাঁও বিভাগের ৬৩ জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫৬

সংগৃহীত

রাজধানীতে অপরাধ দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর তেজগাঁও বিভাগ।

শনিবার (২৫ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।

পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তারদের মধ্যে বিভিন্ন থানায় পৃথক সংখ্যায় আসামি রয়েছে। এর মধ্যে—

  • তেজগাঁও থানায় ৮ জন
  • শেরেবাংলা নগরে ৬ জন
  • মোহাম্মদপুরে ১৫ জন
  • আদাবরে ১৪ জন
  • তেজগাঁও শিল্পাঞ্চলে ১৪ জন
  • হাতিরঝিলে ৬ জন গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপি আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলেও জানিয়েছে পুলিশ।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top